ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চেয়ারম্যান পদ প্রার্থী রাজু'র ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার  সরিষাবাড়ী উপজেলায় ১ নং সাতপোয়া  ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) প্রত্যাশী জনাব মোঃ রাজু আহমেদ রাজু আজ ১২/০৫/২০২১,  বুধবার বিকালে ব্যক্তিগত  উদ্যোগে  ঈদ উল ফিতর উপলক্ষে ৫ শতাধিক কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ঈদ ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করেন । কর্মহীন ও অসহায়দের সেমাই, চিনি, চাল, ডাল, আলুসহ করোনা প্রতিরোধের জন্য মাস্ক, এবং হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী বিতরণ করা হয়।


জানা যায়,  তিনি একজন  বিশিষ্ট সমাজ সেবক, জনদরদী, সাতপোয়া ইউনিয়ন এর সবার প্রিয় মানুষ, সকলের ভরসার জায়গা, বাংলাদেশ আওয়ামীলীগ এর পরিক্ষীত কর্মী, বাংলাদেশ আওয়ামীলীগ সরিষাবাড়ি পৌর শাখার অর্থ বিষয়ক সম্পাদক, জনাব মোঃ রাজু আহমেদ রাজু। আসন্ন ১ নং সাতপোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে, সাতপোয়া ইউনিয়ন বাসী তাকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
ads
ads
ads

Our Facebook Page

↑